ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসামী লেংটার মেলা বন্ধে ডিসি বরাবর আবেদন মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি মতলবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : Feb 20, 2026 ইং
রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন: রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
ad728
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবস্থিত সরকারিভাবে গড়ে ওঠা ষাটনল পর্যটনকেন্দ্রে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। রমজানের দ্বিতীয় দিনে শুরু হওয়া এই উদ্যোগে পর্যটনকেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা করা হয় এবং পরে তা অপসারণ করা হয়।

আয়োজকেরা জানান, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল দর্শনার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাফি, কাফরুল থানা ছাত্রদলের সাবেক সদস্য সিহাব সিকদার, ষাটনল ইউনিয়ন ছাত্রদল নেতা রাজিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবেই এই সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। রমজান মাসজুড়ে এবং পরবর্তী সময়েও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

এ সময় তারা উল্লেখ করেন, রমজানে অনেক মানুষ ষাটনল পর্যটনকেন্দ্রে ইফতার আয়োজন করে থাকেন। তাই অনুষ্ঠান শেষে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পরিবেশ পরিষ্কার রাখার জন্য দর্শনার্থীদের প্রতি আহ্বান জানান নেতারা।

পাশাপাশি প্রায় দুই দশক আগে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষিত হলেও ষাটনলে এখনো উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে পর্যটনকেন্দ্রটিকে আধুনিক ও আকর্ষণীয় রূপ দেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পর্যটনকেন্দ্রের পরিবেশ সংরক্ষণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন

নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতলব উত্তরে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতের জ

মতলব উত্তরে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতের জ

ad300