ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসামী লেংটার মেলা বন্ধে ডিসি বরাবর আবেদন মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি মতলবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান

  • প্রকাশের সময় : Feb 26, 2026 ইং
৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান ছবির ক্যাপশন: ‘অনিমজ্জনীয়’ মোটরবোট বোস্টন হোয়েলার।
ad728
১৯৬০-এর দশকের শুরুতে চাঁদপুরের মতলবে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় নদীপথই ছিল যাতায়াতের প্রধান ভরসা। সে সময় মতলবের দুর্গম জলপথে গবেষণা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্বখ্যাত ‘অনিমজ্জনীয়’ মোটরবোট বোস্টন হোয়েলার।

সূত্র জানায়, ১৯৫৮ সালে নির্মিত এবং ১৯৬১ সালের দিকে ‘কখনও ডুববে না’ খ্যাতি পাওয়া এ বোটটি আনুমানিক ১৯৬২ সালে তৎকালীন কলেরা রিসার্চ ল্যাবরেটরির মতলব ফিল্ড রিসার্চ সাইটে যুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি আইসিডিডিআর,বি নামে পরিচিত। এরপর থেকে মতলবের নদীপথে দ্রুত ও নিরাপদ চলাচলের জন্য বোটটি একটি নির্ভরযোগ্য বাহনে পরিণত হয়।

কলেরার চিকিৎসায় জীবনরক্ষাকারী ওরাল রিহাইড্রেশন থেরাপি (ওআরটি) উন্নয়নের অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী ড. উইলিয়াম বি. গ্রিনো দ্যা থার্ড তাঁর স্মৃতিকথায় উল্লেখ করেন, মতলবের কার্যক্রম বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে নদীপথে দ্রুত যোগাযোগের প্রয়োজন দেখা দেয়। সে কারণেই মজবুত, টেকসই ও ডুব-অযোগ্য বোস্টন হোয়েলার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিডিডিআর,বি সূত্র আরও জানায়, ড. গ্রিনো দ্যা থার্ড মতলব ফিল্ড সাইটের লজিস্টিকস ও চিকিৎসা কার্যক্রম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি স্থানীয় মেকানিকদের আধুনিক নৌচলাচল কৌশল শেখান, যাতে গবেষণা ও জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা নিরাপদে প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব হয়।

নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

ad300