ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসামী লেংটার মেলা বন্ধে ডিসি বরাবর আবেদন মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি মতলবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি ছবির ক্যাপশন: সরকারি নিষেধাজ্ঞা থাকলেও প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা।
ad728
সাহাদাত হোসেনঃ

চাঁদপুরের মতলব উত্তরে মার্চ-এপ্রিল মাসজুড়ে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে জাটকা। বিশেষ করে মতলব উত্তরের, ষাটনল, একলাসপুর, নিশ্চিন্তপুর হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন একাধিক ব্যবসায়ী। ক্রেতারাও আগ্রহ নিয়ে এসব মাছ কিনতে ভিড় করছেন। অথচ সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলে জাটকা আহরণ করছেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত সেগুলো স্থানীয় হাটে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে করে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, প্রতিদিনই কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করে। তাদের ধরা জাটকা বিভিন্ন জায়গায় কয়েকজন ব্যবসায়ী হাঁকডাক দিয়ে বিক্রি করেন। নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ প্রশাসনের লোকজন এসব দেখে না। আমরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। স্থানীয়রা মেঘনা নদীসহ আশপাশের হাটবাজারে নিয়মিত অভিযান জোরদার করার আহ্বান জানান।

মোহনপুরের নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, আমরা নদীতে অভিযান অব্যাহত রেখেছি,স্থলেভাগে আমাদের কিছু করার নেই। 

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার বলেন, আমরা নিয়মিত টহল দিচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযানের আরও  ব্যাপকতা বাড়ানো হবে। 

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন,আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

ad300