ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলবে হত্যা'র ঘটনায় ৭ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসামী লেংটার মেলা বন্ধে ডিসি বরাবর আবেদন মতলব উত্তরে যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম রোহান আহমেদ মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি মতলবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ চাঁদপুর ল কলেজের এলএল.বি শেষ বর্ষের শিক্ষার্থীদের ইফতার মতলবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ মতলবে পরকীয়া প্রেমিককে নিয়ে শ্বাশুড়িকে হত্যা প্রবাসীর স্ত্রীর কেএফটি কলেজিয়েট স্কুলের ২০ শিক্ষার্থী বৃত্তি লাভ, উপজেলায় সেরা মতলবে বিয়েবাড়িতে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩ ৬০ এর দশকে মতলবের জলপথে চলতো একমাত্র এই জলযান নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ; থানায় জিডি ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক মতলবে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা রমজানে ষাটনল পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ৫ দিনের সফরে মতলব আসছেন ড. জালাল উদ্দিন চাঁদপুর-২; প্রচারণা শেষ ; প্রস্তুতি এখন ভোটের এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক

  • প্রকাশের সময় : Feb 21, 2026 ইং
ইয়াবাসহ মতলব উত্তরের ২ জনসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন আটক ছবির ক্যাপশন: ছবিতে আটককৃত ৮ জন, ইনসার্টে মতলব উত্তরের ২জন, ডানে রাজন খান (২৩) বামে মোঃ হৃদয় (১৯)
ad728
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুই যুবকসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা এর আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

মতলব উত্তর উপজেলার আটক দুইজন
আটকরা হলেন,  মোঃ হৃদয় (১৯), পিতা: আলাউদ্দিন প্রধান, মাতা: মাহফুজা বেগম। স্থায়ী ঠিকানা: ঘাসিরচর, থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর। বর্তমান ঠিকানা: গোদনাইল, ২নং ঢাকেশ্বরী (দিপুর বাড়ির ভাড়াটিয়া), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
মোঃ রাজন খান (২৩), পিতা: মৃত আরিফ খান, মাতা: বিউটি বেগম। স্থায়ী ঠিকানা: হরিনা (খান বাড়ি), থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর। বর্তমান ঠিকানা: গোদনাইল বার্মাস্ট্যান্ড (আবুল কালামের বাড়ি), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
অন্যান্য আটক আসামিরা
অভিযানের অপর ঘটনায় ৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয় মোঃ ইলিয়াস (২৫), পিতা: আবুল কাশেম, মাতা: আম্বিয়া খাতুন। স্থায়ী ঠিকানা: গোবিন্দার খিল, ওয়ার্ড নং–০৭, পোঃ পটিয়া, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম। মোঃ আতিকুর রহমান (৪১), পিতা: মৃত আব্দুল আজিজ পাইক, মাতা: নূরজাহান বেগম। স্থায়ী ঠিকানা: হাড়িখালি, ওয়ার্ড নং–০১, পোঃ পিসি কলেজ, থানা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট। বর্তমান ঠিকানা: আলামিন রোড, জারবেরা হোটেল সংলগ্ন, ১০ তলা ভবনের ৪র্থ তলা, থানা: ডেমরা, জেলা: ঢাকা। মোঃ লিটন মোল্লা (৩৫), পিতা: মৃত করম আলী মোল্লা, মাতা: আমিরুন বিবি। স্থায়ী ঠিকানা: গ্রাম গোপালদী (উলুকান্দি), ওয়ার্ড নং–০৫, পোঃ সদাসদি, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।

অন্যদিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয় মোঃ নাদিম আলী (৩৭), পিতা: মোমেন আলী, মাতা: নিলুফা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম ছয়গাঁও, থানা: ভেদরগঞ্জ, জেলা: শরীয়তপুর। বর্তমান ঠিকানা: পাইনাদি নতুন মহল্লা (আক্তারের বাড়ির ভাড়াটিয়া), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। মোঃ জোবায়ের আহম্মেদ (৪২), পিতা: আবুল কাসেম, মাতা: হাসিনা বেগম। ঠিকানা: মিজমিজি পাইনাদি স্কুল রোড, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। এছাড়া একটি সিআর পরোয়ানার ভিত্তিতে আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২২ লাখ ৩৫ হাজার টাকা। আটক আটজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : মতলব সংবাদ ll নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ